• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ডাকাত মোঃ রায়হান (২৮) ও আব্দুল কাদের (১৯) গ্রেফতার।

Reporter Name / ৫২০ Time View
Update : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

মুহাম্মদ মনজুর হোসাইন,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
————————————-
গত ০৬/১২/২০২১ইং তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় স্থানীয় সূত্রে সংবাদ পাওয়া যায় যে, অত্র থানাধীন ১নং উত্তর হামছাদী ইউপিস্থ ৩নং ওয়ার্ড মির্জাপুর সাকিনের বাসু বাজার পোলের গোড়া নামক স্থানে ধোপা বাড়ীর সামনে রাস্তার উপর ১৪/১৫ জন লোক ডাকাতির সরঞ্জাম নিয়া ডাকাতি করার উদ্দেশ্যে সলাপরামর্শ করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধায়নে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন মহোদয়ের নের্তৃত্বে অত্র থানায় কর্মরত এসআই/ মোঃ মোতাহের হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া দুইজন ডাকাত সদস্য যথাক্রমে ১। মোঃ রায়হান (২৮), পিতা-মোসলেহ উদ্দিন, মাতা-জান্নাত বেগম, সাং-সুজনগ্রাম (কফিল উদ্দিন মাঝি বাড়ী), ৪নং ওয়ার্ড, থানা-রামগতি, ২। আব্দুল কাদের (১৯), পিতা-বাবুল, মাতা-পেশরা বেগম, সাং-সমসেরাবাদ (নঈম উদ্দিন হাজী বাড়ী), পৌর ৯নং ওয়ার্ড, থানা-লক্ষ্মীপুর সদর, উভয় জেলা-লক্ষ্মীপুরদ্বয়কে গ্রেফতার করে এবং অপরাপর ডাকাত সদস্যগন ঘটনাস্থল হইতে পালাইয়া যায়। আটককৃত ডাকাত সদস্যদের হেফাজত হইতে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত বিষয়ে এসআই/মোঃ মোতাহের হোসেন বাদী হইয়া আটককৃত ডাকাত ও পলাতক ডাকাদের বিরুদ্ধে অত্র থানায় দুটি পৃথক পৃথক এজাহার দায়ের করিলে লক্ষ্মীপুর মামলা নং-১১, তারিখ-০৬/১২/২০২১ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং লক্ষ্মীপুর থানার মামলা নং-১২, তারিখ-০৬/১২/২০২১ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) রুজু হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়কে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পলাতক ডাকাত সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রহিয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca