• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

নাচোলে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

Reporter Name / ৩০৫ Time View
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক, প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, আলোচনাসভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা বেগমের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযো বিভাগের সহযোগিতায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আল গালিব, প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপণ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার সোহেল রানা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca