আজ ১১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচনী আচরণবিধি লংঘনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি আচরণবিধি লংঘনের দায়ে প্রার্থীদের অর্থদন্ড প্রদান করেন।
এসময় দেয়ালে পোস্টার লাগানোয় শিদলাই ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থী ও ৭ সদস্য প্রার্থী প্রত্যেককে ৫,০০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিতরা হলেন চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী জনাব মোঃ মোস্তফা কামাল সরকার, চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকের প্রার্থী জনাব মোঃ আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী জনাব মোঃ জয়দল হোসেন জানু, ৬ নং ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীকের প্রার্থী জনাব মোঃ হারুন মিয়া, ৫ নং ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী জনাব কামাল উদ্দিন, তালগাছ প্রতীকে সংরক্ষিত সদস্য প্রার্থী রুজিনা আক্তার, ৬ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে সদস্য প্রার্থী জনাব নাছির উদ্দিন, ৬ নং ওয়ার্ডে সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী জনাব মোঃ সেলিম ফকির, গোলাপফুল প্রতীকে মহিলা সদস্য প্রার্থীর সমর্থক জনাব শাহীন সরকার।
চান্দলা ইউনিয়নে মিছিল করার অপরাধে দুটি পাতা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সাত্তারকে ৫,০০০/- টাকা ও ২ নং ওয়ার্ডে তালা প্রতীকে সদস্য প্রার্থী মোঃ মানিক মিয়াকে ৫,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়া, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে তালগাছ প্রতীকে সংরক্ষিত নারী সদস্যপ্রার্থীর পক্ষে মিছিল করার অপরাধে মোঃ মোতালেবকে ৫,০০০/- টাকা ও ২ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে সদস্য প্রার্থী মোঃ শাহ জালাল ও টিউবওয়েল প্রতীকে সদস্য প্রার্থী মোঃ সোহেল ভুইয়াকে ৫,০০০/- টাকা করে মোট ১০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।