শফিকুল ইসলাম,গোমস্তাপুর: “ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাংবাদিক সারওয়ার জাহান সুমন ও শিক্ষার্থী ইলা খাতুন। আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।