আজ ১২ ডিসেম্বর, ২০২১ তারিখ রবিবার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় দেয়ালে পোস্টার লাগানোয় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ জহিরুল হককে ৫,০০০/- টাকা, আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জনাব হাজী জসিম উদ্দিনকে ৫,০০০/- টাকা, ৫ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে সদস্য প্রার্থী জনাব শাহ আলমকে ৫,০০০/- টাকা, মোরগ প্রতীকে সদস্য প্রার্থী মিজানুর রহমানকে ৫,০০০/- টাকা, তালা প্রতীকে সদস্য প্রার্থী জনাব ফিরদাউসকে ৫,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।