• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ‘বঙ্গবন্ধু বইমেলা’ এর আয়োজন করেছে জেলা প্রশাসন

Reporter Name / ৩৭১ Time View
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে ‘বঙ্গবন্ধু বইমেলা’ এর আয়োজন করেছে জেলা প্রশাসন

আজ ১২ ডিসেম্বর, রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে সপ্তাহব্যাপী এ বইমেলা ভার্চুয়ালি উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে. এম. আলী আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএসসির সাবেক সদস্য ফজলুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মোখলেসুর রহমান।

এবারের বইমেলায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বইসহ এ জেলার ও দেশের খ্যাতনামা লেখকদের বই নিয়ে ৩০ টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার পাশাপাশি ঢাকা থেকে প্রথমা, অনন্যা, বেঙ্গল, ইউপিএল, বাঙালি, গ্রন্থ কুটিরসহ আরো বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধু বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে বঙ্গবন্ধু বইমেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জবাসীকে বঙ্গবন্ধুর অসামান্য ত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই বইমেলা অনবদ্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category