• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গলাচিপায় সরকারি বই কালোবাজারে বিক্রি,গ্রেফতার ২

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

গলাচিপায় সরকারি বই কালোবাজারে বিক্রি,গ্রেফতার ২

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরবরাহকৃত সরকারি বই কালোবাজারে বিক্রির অপরাধে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীসহ দুই জনকে গ্রেফতার করেছে কলাগাছিয়া তদন্ত কেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার আসামিদেরকে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বই জব্দ করা হয় এবং আসামীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে তিন জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯, তারিখ-১৬.১২.২১।

আসামিরা হলেন, উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন একই এলাকার ৮নং ওয়ার্ডের মৃত সুরহ আলী খানের ছেলে মো. শহিদুল ইসলাম খান, বিক্রির সাথে জড়িত দশমিনা উপজেলার বেতাগী এলাকার আর্শেদ আলী চৌকিদারের ছেলে আবদুল মজিদ চৌকিদার ও দোকানদার মিলন মিয়া।

গলাচিপা থানার ডিউটি অফিসার এসআই মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাতাবুনিয়া এলাকার ধলু ফকিরের বাজারের মিলন মিয়ার দোকান থেকে ৫০০ কেজি সরকারি বই উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন শহিদুল ইসলামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দোকানের কর্মচারী আবদুল মজিদকেও গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বাদী হয়ে সরকারি বই কালোবাজারে বিক্রির দায়ে মামলা দায়ের করেন।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সরকারি (সম্পদ) বই বিক্রির অভিযোগে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca