নাচোল উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের।
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে নাচোল উপজেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ। গত ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের চেয়ারে বসা কে কেন্দ্র উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। ঐ সময় সাংবাদিকবৃন্দ নাচোল উপজেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করেন। এর প্রেক্ষিতে গত ১৭ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে চারটায় নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রেসক্লাবে( নাচোল উপজেলা প্রেসক্লাব, নাচোল প্রেসক্লাব,
নাচোল বরেন্দ্র প্রেসক্লাব এর সকল সাংবাদিকদবৃন্দ) সাংবাদিকদের সাথে এহেন আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন। তিন প্রেসক্লাবের সকল সাংবাদিকদবৃন্দ সহমত পোষণ করে
নাচোল উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করেন। আগামি রবিবার সকালে পরবর্তী সভায় উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব কর্তৃক সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ এর প্রতিবাদে কঠোর সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে সাংবাদিকরা নিশ্চিত করেছেন।