নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
জানা গেছে, র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা পৌণে ৭ টার দিকে সদর উপজেলার বৈলতলা মোড়ে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে করা মামলায় ৬ মাসের সাজা হয় শাহীনের।
গ্রেপ্তার আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি হাটরামচন্দ্রপুর বগীপাড়ার শফিকুল ইসলামের ছেলে শাহীন আলী (২২)।
আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শাহীনকে ধরতে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলে র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।