চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিজয় মিছিল করেছে আওয়ামীলীগ। জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে এই মিছিল করা হয়।
জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মিছিল শেষ হয়। বিজয় মিছিলে অংশ নেয়, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগসহ আওয়ামীলীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের নেতৃত্ব এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রোকনুজ্জামান সহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।