বিশেষ প্রতিনিধি (নওগাঁ):
নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ( বর্তমান চেয়ারম্যান)একজন সৎ যোগ্য সফল জনপ্রতিনিধি, অসহায় দুস্থ গরীব ও মেহনতি মানুষের আস্থাভাজন ব্যক্তি আব্দুস সালামকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় খেলনা ইউনিয়নবাসী।
দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত প্রসারিত করে মানবতার ফেরীওয়ালা হিসেবে সুপরিচিত হয়েছেন তিনি।
এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান রাস্তা-ঘাটসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে তার অবদানের কমতি নেই।
মার্জিত, ভদ্র স্বভাবের মানুষ , সৎ চরিত্রে অধিকারী হওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে ঘোড়া মার্কায় ভোট প্রদান করে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করার অঙ্গিকার নিয়ে অধিকাংশ ভোটাররা জোট বেধেছে।
খেলনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাকে আবারও পাশে পেতে চায় সাধারন ভোটাররা। সুনামের সাথে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এলাকাবাসীর মন জয় করেছেন । তিনি বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ সরকারি সকল ধরণের অনুদান ইউনিয়ন বাসীর মাঝে সঠিকভাবে বন্টন করেছেন।
এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম কে ঘোড়া মার্কায় ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান হিসেবে পাশে পেতে চায় খেলনা ইউনিয়নের ভোটারেরা।
একাধিক ভোটাররা জানান, তিনি পুনরায় খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকায় রাস্তা-ঘাট, ব্রীজ, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন হবে।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম বলেন,আমি খেলনা ইউনিয়নবাসীর সুখে দূঃখে পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকব সব সময়।
এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং উন্নয়নের স্বার্থে জনগন ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবেন এই প্রত্যাশা করি।
আমি পুনরায় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে খেলনা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করবো।