• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ভারতে সোমবার থেকে অনশনে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধ কৃষকদের

Reporter Name / ২৯৪ Time View
Update : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ভারতের দিল্লিতে বিক্ষোভরত কৃষকরা নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তারা সরকারের কথায় পিছু হঠতে চান না। বরং নতুন করে আন্দোলনের কথা ঘোষণা করেছেন। আগামী ১৪ ডিসেম্বর থেকে অনশনে বসার হুমকি দিয়েছেন কৃষকরা। ওই দিন থেকে বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা অনশনে বসবেন বলে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

কৃষক নেতা কানওয়ালপ্রীত সিংহ বলেন, ‘সরকার যদি কথা বলতে চায়, আমরা আলোচনায় রাজি। তবে আলোচনার প্রাথমিক শর্তই হবে, তিনটি কৃষি আইন প্রত্যাহার করা। সরকার এই ইস্যুতে একমত হলে তবেই আলোচনা হবে।’

তিনি আরও জানিয়েছেন, রোববার থেকে কৃষকরা ‘দিল্লি চলো’ অভিযান শুরু করেছে। রোববার সকাল ১১টায় রাজস্থানের শাহজাহানপুর থেকে কৃষকদের এই অভিযান শুরু হয়। ভারতের বিভিন্ন অংশে আলাদা আলাদা করে ৩২টি সংগঠন কৃষি আইনের বিরোধিতায় পথে নামবে বলে তিনি জানিয়েছেন।

খবর বলা হয়, শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বণিকসভায় বক্তব্যে জানিয়েছেন, দেশে কৃষি আইন দরিদ্র কৃষকদের উন্নতির কথা ভেবেই আনা হয়েছে। দেশের বেসরকারি সংস্থাগুলিকে কৃষি ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান তিনি। তারপরেই নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন কৃষক সংগঠনগুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca