গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে রান্না ঘরের আগুন থেকে কৃষকের ধানের গোলাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।ঘটনাটি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আলহাজ্ব শুকুর উদ্দিন সরদারের ছেলে ইসহাক আলী বাড়িতে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইসহাক আলীর ছেলে ইউনুস আলী জানান, শনিবার দিবাগত রাত ১২টার সময় বাড়ির বাইরে বের হয়ে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে দেখে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করি।পরে আশেপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে তার প্রায় তিনলক্ষ টাকার মত ধান ও বাড়ির আসবাবপত্র ক্ষতি হয়েছে। এবিষয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রমিনুজ্জামান জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৫০মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৫০হাজার টাকা আর উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রায় ৩লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ঘটেছে রান্না ঘরের চুলা থেকে।