গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকায় ভটভটি উল্টে এক চালক নিহতের ঘটনা ঘটেছে। নিহত ভটভটি চালকের নাম সাজু(২২)। সে চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্ৰামের মকবুল হোসেনের ছেলে। রবিবার (১৯ডিসেম্বর) সকাল ১০টা ২০মিনিটের দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের চাচাতো ভাই পলাশ জানান,ভটভটিতে মুরগী নিয়ে শিবগঞ্জ উপজেলার কানসাটে যাচ্ছিল সাজু। চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ভটভটিটি উল্টে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এবিষয়ে রহনপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফজলে বারী জানান,নিহত সাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।