বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
৩রা ডিসেম্বর রোজ সোমবার বিকাল ৩টায় গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে নৌকা মার্কাকে বিজয় করার জন্য গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্ব ও গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক মোল্লার সঞ্চালণায় শুরু হয়।
বক্তব্য রাখেন গোয়ালকান্দি ইউপি যুবলীগের সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক আতাউর রহমান শ্যামল,
গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান, গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদী, জেলা পরিষদের সদস্য আবু জাফর, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ,শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান ফয়সাল ( সজল ) , তাহেপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।
বক্তরা বলেন, আগামী ৫ জানুয়ারি বুধবার আপনারা দলে দলে ঝাঁপিয়ে পড়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করুন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গোয়ালকান্দি ইউনিয়নের নৌকার মাঝি আলমগীর সরকার বক্তব্য বলেন, ৫তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
প্রধান অতিথি হিসেবে ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ তিনি বলেন , আলমগীর সরকারের পরিবারকে নকশালরা হত্যা করেছে।
এই গোয়ালকান্দি ইউনিয়নে নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে।
আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ৫তারিখে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন।