• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার-১

Reporter Name / ৬৮২ Time View
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০৫ বোতল ফেনসিডিলসহ সাদিকুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর মিস্ত্রিপাড়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে সাদিকুল (২৬)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিএনসির জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ আনিসুর রহমান খান জানান,৩রা জানুয়ারী সোমবার রাত ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,চাঁপাইনবাবগঞ্জ এর “খ” সার্কেলের পরিদর্শক জনাব মোঃ সাইফুর রহমান রানা’র নেতৃত্বে ও সার্কেল স্টাফসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানকালে রহনপুর-ঢাকাগামী নৈশকোচ হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে হাতেনাতে ১০৫ বোতল ফেনসিডিলসহ উক্ত মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাচোল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নাচোল থানার মামলা নং-০১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca