নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় মুজিবুর (২২)নামের অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল দশটার দিকে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরিপুর এলাকার এক নিচুজমি হতে গলাকাটা লাশ উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ।
কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের
বড়তলা কাচা রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী।
তৎক্ষনাৎ পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে জানা যায় গলাকাটা ব্যক্তির নাম মুজিবুর। সে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার পূর্ব নলুয়াপাড়া গ্রামের,আবুল কাশেমের ছেলে মুজিবুর।
পরিবার সূত্রে জানা যায় মুজিবুর সোমবার ৩ জানুয়ারি আনুমানিক সকাল ১০ টায় বাড়ি থেকে বের হলে তিনি আর বাড়ি ফিরেনি।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর এক পর্যায়ে মঙ্গলবার সকালে জানতে পারে কলমাকান্দায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পরে আছে, এবং ঘটনাস্থলে পুলিশের সহযোগিতায় মুজিবুর রহমানের পিতা আবুল কাসেম, তার ছেলে মুজিবুর বলে সনাক্ত করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ খান জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।