• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘায় বর্নাঢ্য আয়োজন।

Reporter Name / ৪১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

বাঘা(রাজশাহী)প্রতিনিধি।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

৪ জানুয়ারি ( মঙ্গলবার) বিকেল ৩টায় বাঘা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা,পথচারিদের মাঝে শীত বস্ত্র বিতরন, আলোচনা সভা ও বর্নাঢ্য রেলীর মধ্যে দিয়ে দিবসটি পালন করে উপজেলা ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও বর্তমানে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন,প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান, গড়গড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, আনোয়ার হোসেন মিল্টন সৈনিক লীগ সভাপতি, ফাতেমা খাতুন লতা, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পিসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca