জয়নাল আবেদীন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরের ঢাকা-রায়পুর মহাসড়কের রাখালিয়া নামক স্থানে ঢাকা এক্সপ্রেস নামক দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রান হারালেন আরিফ (২৩) নামের এক যুবক।
আজ বুধবার (৫ জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে ১২টার সময় ঢাকা হইতে রায়পুরগামী ঢাকা রায়পুর মহাসড়কের রাখালিয়া নামক স্থানে ঢাকা এক্সপ্রেস নামক দ্রুতগামী বাসের ধাক্কায় মো. আরিফ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আরিফ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মুন্নার ছেলে এবং একজন ব্যবসায়ী ছিলেন।
সকালে কাস্টমারদের নিকট হইতে বকেয়া টাকা কালেকশান শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
বিষয়টি নিয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং ঘাতক বাসটি আটক করি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।