• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় ০৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

Reporter Name / ৫৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জনাব জনাব সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে গৌরনদী উপজেলার আশোকাঠি বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ০৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ২২,৫০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন গৌরনদী থানা পুলিশের একটি টিম এবং স্যানিটারী ইন্সপেক্টর জনাব শংকর কুমার দাশ। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca