গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্তের ওপারে ভারতীয় অংশে এক বাংলাদেশী গরুর রাখালকে আটক করেছে বিএসএফ। গত বৃহস্পতিবার রাতে ১৫৯, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাঁকে আটক করেন। আটককৃত ব্যক্তির নাম ইউসুফ আলী (২৫)। তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের বাসিন্দা কুড়ান মন্ডলের ছেলে ।
১৬, বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল রেজাউল কবীর মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, মালদহ জেলার ১৫৯ বিএসএফের পক্ষ থেকে তাঁকে বিষয়টি অবহিত করা হয়েছে।