সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আশ্রয়ন প্রকল্পের ঘর উপহার পাওয়া মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি সহ ঘর পাওয়া ওড়ুনপুর, হরিপুর এবং খঞ্জনপুরে বসবাসরত শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার রাতে সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অাব্দুল্যাহ অাল মামুন।
এসময় উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।