বাগমারা প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্পন করেছেন
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নৌকা প্রতিকের নির্বাচিত চেয়ারম্যান আলমগীর সরকার।
শুক্রবার বাদ মাগরিব কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তর্বক অর্পন করেন চেয়ারম্যান আলমগীর সরকার সহ দলীয় নেতা-কর্মী।
রাজশাহী বাগমারা গত ৫ জানুয়ারি নিবার্চনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন চেয়ারম্যান আলমগীর সরকার। তিনি গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদে তৃতীয় বারের মতো বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন । নৌকা প্রতিক নিয়ে জয়যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী বৃন্দর সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন।
তার ধারাবাহিকতায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামান হেনা’র স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন বিভিন্ন নেতাকর্মী নিয়ে
ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর সরকার, ছাত্রলীগ সভাপতি মিঠুন হাসান,রাজশাহী মহানগর উপ পাঠাগার সম্পাদক সোওয়াদী পারভেজ, এবাদুল হক শাহানা প্রভাষক তাহেরপুর ডিগ্রি কলেজ, মজিদ, বারিক খরাদী, ইয়াছিন,২ নং ওয়ার্ড সভাপতি সুজন সরকার, আব্দুর লতিব সরকার, রাজু সরকার সহ দলীয় নেতা-কর্মী।