সরিষা
মাহবুবুর রহমান পাটোয়ারী
শীতের কুয়াশা ভেঙে,
শিশিরে স্নান করে,
মুখে মধু নিয়ে, ফুটেছো সরিষা
প্রকৃতিতে আজ সৌন্দর্যের বরষা।
ফুলের মৌ মৌ গন্ধে,
ভ্রমরের ছন্দে ছন্দে।
আমি গেয়ে যাই গান
তোমাকে দেখে মোর জুড়ায় এ প্রাণ।।
কৈশরের কোল ভেঙে
যৌবনের পদার্পণে,
হলুদে সেজেছো তুমি।
তোমার জন্য অপেক্ষায় আমি।
যতদূর চোখ যায়
দেখে মোর প্রাণ জুড়ায়,
যেন পড়ে আছো সুবিশাল হলদে শাড়ি
আমি হেঁটে হেঁটে আজ, তোমায় দেব পাড়ি।
পূর্ব থেকে পশ্চিম আকাশে,
তোমার সৌরভ আজ বহিছে বাতাসে।
রুপে গুনে আজ তুমি হয়েছো রূপবতী।
গ্রহণ কর মোরে জানাই আরতি।
লও লও আজ মোর পূজার্চনা।
তোমায় দেখে জেগেছে মোর প্রেম বাসনা।।
পাখিরা কলরব করুক,
জোনাকিরা টিপটিপ করে জ্বলুক।
নেমে আসুক গোধূলী বেলা।
তোমায় নিয়ে কাটুক আমার হলদে সন্ধ্যা বেলা।।
কবিতাঃ সরিষা।
কলমেঃ মাহবুবুর রাহমান পাটোয়ারী।
রচনা তারিখঃ ০১/০১/২০২২