• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোলাহাটে জালনোট চেনার পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।      

Reporter Name / ৭০৮ Time View
Update : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ভোলাহাটে জালনোট চেনার পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।   

 

বি.এম রুবেল আহমেদঃ

 

জালনোট চেনার পদ্ধতি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভোলাহাটে সকল ব্যাংক ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, অন্যান্য ব্যক্তিদের অংশগ্রহণে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 

৯ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখার সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার (ইনচার্জ) মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শাহিনুর আলম।

 

ভোলাহাট সোনালী ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃ নেসার উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্যে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, অধ্যক্ষ মোঃ রহমতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ আবুবকর, এস আই মোঃ আলমগীর হোসেন, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোঃ সাদিকুল ইসলাম।

এ সময় প্রোজেক্টরের মাধ্যমে জাল টাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন দিক তুলে ধরে বুঝানোর চেষ্টা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক ভোলাহাট শাখার অফিসার মোঃ ফিরোজ কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category