• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

৯ মাসেও খোঁজ মেলেনি বালক সিজানের।

Reporter Name / ৬০৫ Time View
Update : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

৯ মাসেও খোঁজ মেলেনি বালক সিজানের

গরিব বাবা মার পথ চেয়ে থাকার অবসান কবে হবে ?

সিজানের বয়সের ছেলেদের দেখলেই সিজানের মায়ের বুক ফেটে যায়। সিজানের জন্য কেঁদে কেঁদে তার চোখের নিচে কালো দাগ পরেছে। ফকির ও গুণিনদের কথায় ছেলের খোঁজে কতো জায়গায় ছুটে গেছে। না, গত নয় মাসেও সিজানের খোঁজ মেলেনি। থানায় জিডি হয়েছে। সিজানের বাবা নাসির শিকদার ছেলের খোঁজে থানাতেও ধর্না দিয়েছে। গরিব মানুষ, এক দিন কাজে না গেলে হেঁসেলে হাঁড়ি ওঠেনা। তাই নাসির সিকদারের পক্ষে নিখোঁজ ছেলের সন্ধানে পুলিশের সাথে লেগে থাকা সম্ভব হয়নি। ফলে যা হবার তাই হয়েছে। নয় মাসেও খোঁজ মেলেনি বলে প্রশ্ন উঠেছে সিজান কী বেঁচে আছে ? না তাকে পাচার করা হয়েছে ? না কী সে আত্মগোপন করে আছে ? ১৩ বছর বয়সের সিজান বগুড়া শহরের হাকির মোড় এলাকায় জহুরুল ইসলাম বাপ্পীর মালিকানাধীন ‘জ্যোতি জান্নাতি এন্টারপ্রাইজ’ নামে অটোরিক্সা মেরামতের দোকানে কাজ করতো। সিজানরা শহরের শিববাটি পাড়ার কোরবান আলীর বাসার ভাড়াটিয়া। নিখোঁজ হবার দিন ১ এপ্রিল (২০২১) সে ওই বাসা থেকে তার কর্মস্থল হাকির মোড়ে অবস্থিত জহুরুল ইসলাম বাপ্পীর অটোরিক্সা মেরামতের দোকানে যায়। প্রতিদিন দুপুরে ওই গ্যারেজ মালিকের বাসায় সে ভাত খেতো। ওই দিনেও দুপুরে সে তার মালিকের বাসায় খাওয়া দাওয়া করেছে। প্রতিদিনের মত কাজ শেষে বাড়িতে না ফিরলে সিজানের বাবা তার ছেলের সন্ধ্যানে দোকান মালিকের কাছে যায়। দোকান মালিক সিজানের বাবা নাসির সিকদারকে জানায়, তার ছেলে সাতদিন ধরে কাজে আসেনি ! সিজান নিখোঁজ হবার পর তার বাবা নাসির সিকদার থানায় জিডি করেন। জিডির সুত্রে প্রাথমিক তদন্তে নেমে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নজরুল ইসলাম জানতে পারেন অটোরিক্সা মেরামতের দোকানের মালিক জহুরুল ইসলাম বাপ্পীর সাতদিন ধরে সিজানের দোকানে না যাওয়ার কথা বলা ঠিক ছিলোনা। ওই দোকানের আশেপাশের দোকানদাররা সিজানকে নিয়মিত অটোরিক্সা মেরামতের দোকানে আসা যাওয়া করতে দেখেছেন। ঘটনাটি পুলিশে গড়ালে জহুরুল ইসলাম বাপ্পী তার অটোরিক্সা মেরামতের দোকান বিক্রী করে দেয়। আরও আশ্চর্যের বিষয় তার দোকান লুটপাটের অভিযোগে নিখোঁজ সিজানের বাবা নাসির সিকদারের বিরুদ্ধে মামলা করেন। এসব ঘটনায় সিজানের নিখোঁজ হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সিজান কি সত্যই নিখোঁজ হয়েছে ? না পাচারের শিকার হয়েছে ? না নিজে থেকে আতœগোপনে রয়েছে ? কেউ কেউ বলছেন সিজানকে হত্যা করা হয়ে থাকতে পারে! পুলিশের জোড়ালো তদন্ত হলে এই সব প্রশ্নের জবাব মিলতে পারে। নিখোঁজ সিজানের গরিব পিতা মাতা সেই আশায় পথ চেয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category