জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে স্বদেশে প্রত্যাবর্তন দিবস।শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন,পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মোখলেসুর রহমানসহ সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।