• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে ভুয়া পরিচয় দানকারী প্রতারক গ্রেফতার

Reporter Name / ৫৭৪ Time View
Update : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে মিথ্যা পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৬৫), পিতা-মৃত ইয়াজ উদ্দিন, সাং-অর্জুনপাড়া, ইউপি-হামিরকৃৎসা, থানা-বাগমারা, জেলা-রাজশাহী। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নিজেকে রাজশাহীর বাগমারা থানাধীন “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” এর চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান এর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, ভুয়া পরিচয় প্রদান করে প্রতারণামূলকভাবে বিভিন্ন জাল কাগজপত্র প্রস্তুতপূর্বক সেগুলো ব্যবহার করে লোকজনকে চাকরি দেয়ার কথা বলে টাকা পয়সা গ্রহণ করে থাকে।

তার কাছ থেকে জাল কাগজপত্রসমূহ জব্দ করা হয়েছে। প্রকৃত পক্ষে বাগমারা থানা এলাকায় “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” নামের কোন প্রতিষ্ঠান নেই এবং গ্রেফতারকৃত ব্যক্তি কোন প্রতিষ্ঠানের চ্যান্সেলর ও চেয়ারম্যান নয়। উল্লেখ্য যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯-০১-২০২২ তারিখ বেলা অনুমান ০৪.০০ টার দিকে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী’র নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম বাগমারা থানা পুলিশের সহযোগিতায় উক্ত ব্যক্তিকে বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করে। এ বিষয়ে বাগমারা থানায় প্রতারণার একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca