• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Reporter Name / ৫৭০ Time View
Update : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পলসা বাজার এলাকা থেকে আটক করা হয় মো. ফরিদ আলী@স¤্রাট (৫০) কে। সে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজুরাপুর হাড্ডিপট্রির মৃত সাজ্জাদ আলীর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে গভীর রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৯ জানুয়ারী রাত সাড়ে ৭টার দিকে সদর থানার পলসা বাজারে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে¡¡ একটি অভিযান চালায়। এসময় সদর থানার, জি/আর-১৪৪/২০১৬, প্রসেস নং-৭৬/২১,তারিখ-০৩/০১/২০২১, নবাব, ধারাঃ-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) টেবিল এর ৭(ক) ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরিদ আলী@স¤্রাট কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca