• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

Reporter Name / ৩৪৯ Time View
Update : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে মো. ডলার (২৫) ও একই উপজেলার শিবনগর পোড়াগঞ্জ এলাকার মৃত ভাদু মিস্ত্রীর ছেলে বাবুল আলী (৫৬)।

ডিবি পুলিশের ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে এসআই আসগার আলী ও এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর থেকে ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে ৫০ বোতল ফেনসিডিলসহ ডলারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অপর আরেক অভিযানে ১২ ডিসেম্বর দুপুর পৌণে ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার শিবনগর পোড়াগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে বাবুলকে গ্রেপ্তার করা হয়। এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়।

[রিপোর্ট -কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ।]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category