• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে রেলবন্দর পরিদর্শনে রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তারা

Reporter Name / ৬০৮ Time View
Update : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

গোমস্তাপুরে রেলবন্দর পরিদর্শনে রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তারা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে রেলপথে ভারত ও নেপালে রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে সোমবার দুপুরে দেশের অন্যতম বৃহৎ রেলবন্দর রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহী কাস্টমস ও রেলওয়ে কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন রাজশাহী কাস্টমসের অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা অজিত কুমার বিশ্বাস। কর্মকর্তারা জানান, রহনপুর – সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পন্যসামগ্রি রপ্তানি বৃদ্ধির বিষয়ে কি কি করনীয় তা নির্ধারণ করতেই তাদের এ সফর। এদিকে, রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তাদের রহনপুর রেলবন্দর পরিদর্শনের খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর উন্নয়ন আন্দোলনের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ রহনপুর রেলস্টেশনে উপস্থিত ছিলেন । এসময় তারা উপস্থিত কর্মকর্তাদের নিকট রহনপুরকে পূর্নাঙ্গ রেলবন্দরে পরিনত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category