• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বাবুগঞ্জ উপজেলার ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা।

Reporter Name / ৬১৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

বাবুগঞ্জ উপজেলার ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা।

 

নিজস্ব প্রতিবেদক,

১৮.০১.২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজার এলাকায় পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ৩৩,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম এবং স্যানিটারি ইন্সপেক্টর জনাব শেখ মোঃ জাকির হোসাইন। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca