• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ওসির নাম্বার ক্লোন করে চেয়ারম্যান প্রার্থীকে প্রলোভন দেখিয়ে বিকাশে টাকা নেয়া সেই অভিনব প্রতারক গ্রেফতার

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের পূর্বে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর মোবাইল নাম্বার ক্লোন করে
মহিমাগঞ্জ ইউপির নৌকা মার্কার প্রার্থী রেজওয়ান মুন্সিকে নির্বাচনে জয়লাভ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার থেকে প্রতারনা করে বিকাশে ২লাখ ৮০হাজার টাকা নেওয়া আসামী আল-আমিন(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয়কুমার সাহা ও অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের তত্বাবধানে গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এস,আই আরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এক অভিযান পরিচালনা করে ভোলা থেকে প্রতারক আল-আমিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আল-আমিন,ভোলা জেলার
দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন প্রতারক আল-আমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca