• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ৫ মাস পর কবর থেকে লাশ উদ্ধার।

Reporter Name / ৫৭০ Time View
Update : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

গোমস্তাপুরে ৫ মাস পর কবর থেকে লাশ উদ্ধার।

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দাফনের ৫মাস পর মোরশালিন (১৯) নামে এক শ্রমিকের লাশ উত্তোলন করেছে পুলিশ।

মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মমতাজ ও গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও নাসিরুদ্দিন উপস্থিতিতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়নপুর  গ্রামের নানিহাটা সরকারি গোরস্থান থেকে শুক্রবার সকালে লাশটি উত্তোলন করা হয় মোরশালিনের ওই  গ্রামের  শুকুর উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে,গত বছরের ১৫আগষ্ট মোরসালিন বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে পাশের বাড়ির একটি নির্মাণাধীন বাড়িতে তাকে হত্যা করার অভিযোগ উঠে। ওইদিন রাতে তাকে মেরে শোবার ঘরের রশি দিয়ে ঝুলিয়ে রেখে হত্যাকারীরা চলে যায়।

এ ঘটনায় মোরশালিনের মা সিরিনা বেগম বাদি হয়ে মোরশালিনের স্ত্রী চম্পা খাতুনকে প্রধান আসামি করে ৫জনের বিরুদ্ধে এ্যাডঃনজরুল ইসলাম মাধ্যমে ৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গোমস্তাপুর থানা পুলিশকে তদন্তের জন্য হস্তান্তর করা হয়।এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার  তদন্ত কমকর্তা গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা মোরশালিনের লাশ উত্তোলনের মাধ্যমে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের কাছে আবেদন করলে বিজ্ঞ আদালত লাশ উত্তোলনের অনুমতি দেয়।

নিহতের মামা রফিকুল ইসলাম জানান, নিহত মোরশালিনকে হত্যা করে তার বাড়ির শোবার ঘরে ঝুলিয়ে রেখে গেছিলো।তার শরীরে পরিহিত পোষাকে কাঁদা-মাটির চিহ্ন পাওয়া গেছে। পাশের বাড়ির একটি নির্মাণাধীন ভবনের বাথ রুমের ভিতরে তাকে হত্যা করার সময় ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও একটি গামছা ও রশি পড়ে ছিল সেখানে।আর তার স্ত্রী নিজেই স্বীকার করেছে তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রেখে গেছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত সেলিম রেজা জানান, বাদির আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের দেয় আদালত, আদালতের নির্দেশনানুযায়ী লাশ তুলে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category