শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দেবীনগর সমিতি রাজশাহী। ২১ তারিখ শুক্রবার সকাল ১১.০০ টায় দেবীনগর দিয়াড় মহাবিদ্যালয় মাঠে সমিতির অসহায় ও দুঃস্থদের মাঝে ৪০০ শতাধিক কম্বল বিতারণ করেন দেবীনগর সমিতি রাজশাহী। সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ ওসমানগনি ও সাধারণ সম্পাদক মোঃ মোখলেশুর রহমান কচি, প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হকের প্রতিনিধি হিসাবে উপস্থিত জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন রেশিষ্টার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা দেবীনগর সমিতি রাজশাহী জনাব প্রফেসর আবদুস সালাম, ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ব্যাংকার, উপস্থিতি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান দেবীনগর ইউনিয়ন পরিষদ হাফিজুর রহমান, ছিলেন দেবীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, উপস্থিত ছিলেন দিয়াড় মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ জনাব রুহল আমিন,ছিলেন দেবীনগরদ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেবীনগর সমিতি রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক বোদিউজ্জামান, সাংগঠনিক সম্পাঃ গোলাম কবির, সাইদুর রহমান, আব্দুস সালাম, ডাঃ এলাহী বক্স, ইসমাইল হোসেন, মামুনুর রশিদসহ স্থানীয় ও রাজশাহী বসবাসরত বিশিষ্টজনেরা এবাং সাধারন জনগন।
দেবীনগর সমিতি রাজশাহীর সকল সদস্য বৃন্দরা প্রত্যয়ব্যক্ত করেন দেবীনগর বাসীর পক্ষে সবসময়ই গরীর দুঃখী মানুষের পাশে দাড়াতে চায়। এবং সদস্য বৃন্দরা এক সময় দেবীনগর ইউনিয়ন বিভিন্ন স্কুল ও কলেজ থেকে বাংলাদেশর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং দেবীনগরের লেখাপড়ার মানউন্নয়নের খোজখবর নেন, এলাকার বিভন্ন উন্নয়নের কথা বলেন।