• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

ব্যতিক্রম ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান

Reporter Name / ২১২ Time View
Update : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতা কিংবা অবস্থান দিয়ে নেতৃত্ব যাচাই করা যায় না বরং দায়িত্বজ্ঞান কিংবা কর্মের দ্বারাই তা একমাত্র করা সম্ভব।
“জন সি ম্যাক্সওয়েল” উক্তিটি আজও স্মরণীয় হয়ে আছে। যার বড় উদাহরণ
স্বর্ণপদক প্রাপ্ত রাজশাহীর পুঠিয়া উপজেলা ভালুকগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকবীর হাসান। জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করে চলেছেন। যা বহু ইউপি চেয়ারম্যানের কাছে অনুকরণীয় হয়ে আছে।

ইউনিয়ন পরিষদ নামটি মনে আসলেই ভোগান্তির নানান চিত্র স্মৃতি ভেসে আসে। দেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে জনগণের মাঝে ভোগান্তি, তীব্র অসন্তোষ রয়েছে। ঠিক তেমনই পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়ন ও তেমন ছিলো। ভৌগলিক অবস্থান উপজেলার শেষ অঞ্চলে হওয়াতে কাঙ্ক্ষিত অনেক সেবা থেকেই পিছিয়ে ছিলো ইউপি বাসী। তবে ২০১৮ সালে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তাকবীর হাসান। তিনিই মূলত পরিবর্তনের দিগন্ত উন্মোচিত করেন।

ইউনিয়ন পরিষদ হল বাংলাদেশের সর্বনিম্ন প্রশাসনিক একক। যেখানে ১২ মেম্বার ও ১ চেয়ারম্যান নিয়ে গঠিত ইউপি পরিষদ।
দেশের নানান প্রান্তের ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ নানা বিতর্কিত কর্মকান্ডের ফলে বারবারই পত্রিকার শিরোনাম হয়েছে। জনগণের সবথেকে বেশি অভিযোগ থাকে পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতি ও কাজের ধীরগতি নিয়ে জনগণের সীমাহীন ভোগান্তি। তবে ভালুকগাছী ইউপির চিত্র ভিন্ন, সেখানের
চেয়ারম্যান তাকবীর হাসান উপস্থিত থাকেন সপ্তাহে ৫ দিন।
সকাল ১০ টা থেকে ৩ টা আবার ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অবস্থান করেন নিজ চেম্বারে। অধিকাংশ সময় কর্মব্যস্ত জনগণের সুখদুঃখের কথা শুনে কার্যকরী ব্যবস্থা নেওয়া চেষ্টা করেন। গ্রামীণ জীবনের অন্যতম বড় সমস্যা তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ। সেই সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে নিয়েছেন অনন্য উচ্চতায়। স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি করে শান্তি শৃঙ্খলা ফিরেছেন পুরো ইউনিয়ন জুড়ে। সপ্তাহে একদিন করে পুরো মাসে ৪০ থেকে ৫০ টি বিরোধ মীমাংসা করে থাকেন এই গ্রাম আদালতে।
এর বাইরেও কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তিনি।
সুদখোর মোকাবেলায় করেছেন গঠন কমিটি, কঠোর ভূমিকায় অনেকটাই নিয়ন্ত্রণে।
মাদক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি , সন্ত্রাস জঙ্গিবাদ দমনে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা ও বাল্য বিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
এছাড়াও নানান প্রয়োজনে সেবা নিতে আশা মানুষদের বিভিন্ন সাইজের মোটা খামে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হয় যা অনেকটাই বিরল।
স্বল্প সময়ে তাকবীর হাসান দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছেন।
করোনা কালীন সময়ে দেশের মানুষ, অর্থনীতি ছিলো চরম সংকটে। মানুষের দুঃখদুর্দশা দূর করতে নিয়েছিলেন ব্যাপক ভূমিকা। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস পরিশ্রম করছেন। কাজের স্বীকৃতি সরূপ দুইবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন এছাড়াও বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।

৭০ বছরের বৃদ্ধ পল্লী চিকিৎসক আফসার মন্ডল জানান,

আমাদের এই ইউনিয়নে কোন ভোগান্তি নেই, দ্রুতই আমরা যে কোনো কাজের সমাধান পেয়ে থাকি। চেয়ারম্যান সাহেব খুব মনোযোগের সাথে আমাদের কথা শুনেন। সমাধানের চেষ্টা করেন।পূর্বে ইউনিয়নে ভোগান্তির শেষ ছিলনা। কোন কাজে আসলেই লম্বা লাইন অপেক্ষা করতে হতো। আগে ইউনিয়ন পরিষদের অবস্থা বেহাল ছিল। বর্তমানে ইউপির পরিপাটি অবস্থা শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরাল তিনি তৈরি করেছেন।

জনপ্রিয় ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান জানান, বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে চলেছি। আমার সবথেকে বড় কাজ জনগণের প্রতিনিধিত্ব করা, তাদের সুখেদুঃখে পাশে দাঁড়ানো। জনগণের ভোগান্তি কমাতে বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউপি জুড়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। ভালুকগাছী ইউনিয়নকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই নিরলস পরিশ্রম করে চলেছি। আরেকটু বেশী বরাদ্দ পেলে ভালো হতো। আমি জনগণের সেবক তাই সেবা করার জন্যই সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca