• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ডিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২জন গ্রেফতার

Reporter Name / ২৪৬ Time View
Update : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার: আমিনুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জামতলা তিনপুকুর হতে ২৬ কেজি গাঁজাসহ
২ জনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি পুলিশ।

আটককৃত ব্যক্তিরা অনেক দিন যাবত তারা এ অবৈধ ব্যাবসার সাথে জড়িত ছিল । সদর থানাধীন মহারাজপুর হাজিপাড়া এলাকার মৃত সাজ্জাদ মন্ডল এর ছেলে সোলেমান মন্ডল (৫৯) ও মহারাজপুর ডোলপাড়া এলাকার মৃত ইসলাম মন্ডল এর ছেলে নজরুল ইসলাম (৬০)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় (২০ জানুয়ারী রাতে) ডিবি পুলিশের চৌকস দল এবং অফিসার এসআই আসগর আলীর নেতৃত্ব এসআই আরিফ ইউসুফসহ ডিবি পুলিশের টিম সদর থানাধীন জামতলা তিনপুকুর বাথানে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ২জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca