• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বড়লেখায় নিসচা’র জনসচেতনতামূলক প্রচারণা ও মাক্স বিতরণ

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

আফজাল হোসেন রুমেল, বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের নতুন ধরণ অমিক্রনের সংক্রমণ রোধকল্পে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে তালিমপুর ইউনিয়নের কানোনগো বাজারে জনসচেতনতামূলক প্রচারণা ও মাক্স বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় তালিমপুর ইউনিয়নের কানোনগো বাজারে জনসচেতনতামূলক প্রচারণা ও মাক্স বিতরণ হয়।

নিসচা’র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের পরিচালনায় জনসচেতনতামূলক প্রচারণা ও মাক্স বিতরণে উপস্থিত ছিলেন কানোনগো বাজার বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কানোনগোবাজার আউটলেট শাখার ব্যবস্থাপক মারুফ হোসাইন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ প্রমুখ।

এসময় কানোনগো বাজারের পরিবহন চালক, ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন ধরণ অমিক্রনের সংক্রমণ রোধকল্পে স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক প্রচারণা বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিসচা’র কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca