• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের মরণফাঁদ রানিহাটীতে ফের সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name / ৪৬৩ Time View
Update : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ফয়সাল আজম অপু:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার রানিহাটী বাজারের, হরিনগর মোড়ে মাহিন্দ্রা আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্র গাড়ীটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় নিহত হন ২ জন, আহত হয় আরও ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন।

নিহতরা হলেন, মাহেন্দ্র চালক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার হানিফ (৩০), ট্রাকের হেলপার একই উপজেলার কানসাটের বিশ্বনাথ পুর এলাকার বাবুল শাহার ছেলে জয়দেব শাহ (৩২)।

ওসি ফরিদ হোসেন জানান, রানীহাটি বাজারের হরিনগর মোড়ের সামনে ট্রাক আর মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরতর আহত ৩ জনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা কালে, অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca