মিজানুর রহমান বাগমারাঃ
রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুর পৌর তিন নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলার শ্রী কার্ওিক সাহা’র নিজ তহবিল হতে কম্বল বিতারণ করেন।
আজ ২৩ জানুয়ারি রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় তাহেরপুর পৌরসভা তিন ওয়ার্ড নিজ অফিসে হত দরিদ্র অসহায় ১৫০ টি পরিবারে মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতারণ করা হয়।
এই সময় কার্ওিক সাহা বলেন, ইতিপূর্বে আমি মানুষের পাশে ছিলাম আগামীতেও আমার ওয়ার্ডের মানুষের জন্য আমার দরজা খোলা, মানুষের পাশে থাকতে চাই, জনগনের সেবক হয়ে কাজ করতে চাই।
এই সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কাউন্সিলার শ্রী কার্ওিক সাহা,সন্দিপ বায় টিংকু সাধারণ সম্পাদক তাহেরপুর পৌর ছাত্রলীগ, জয় সাহা তাহেরপুর পৌর ক্রিড়া সম্পাদক , হিটলার কসমেটিক ব্যবসায়ী, কানাই দাস সভাপতি তিন নং ওয়ার্ড কৃষকলীগ সহ আরও অনেকে।