• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মহেশপুরের ভারতীয় সীমান্ত থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার।

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মহেশপুরের ভারতীয় সীমান্ত থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-

ঝিনাইদহের মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতের কাশিপুরে এক বাংলাদেশীর লাশ পাওয়া গেছে। মৃত বাংলাদেশীর নাম প্রদিপ কংশ বণিক (৪৮)। মঙ্গলবার সকালে ভারতের কাশিপুরের রাস্তায় প্রদিপ কংশ বণিকের মৃতদেহটি পড়ে ছিলো।
এলাকাবাসী জানান, ভারতের পশ্চিবঙ্গের ২৪ পরগনা জেলার বাগদা থানার কাশিপুর গ্রামের সীমান্ত এলাকায় এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করেছে বাগদা থানা পুলিশ। পাসপোর্টধারী ব্যাক্তির নাম প্রদীপ কংশ বনিক । মৃতদেহের পাশে ৪টি মোবাইল ফোন,র‌্যাংক্স মটরস্ লিঃ এর একটি ভিজিটিং কার্ড পড়ে ছিল।
যোগাযোগ করলে লিটন নামে এক কর্মকর্তা জানান, প্রদীপ কংস বণিক তাদের হেড অফিসের ম্যানেজার।
অফিস থেকে খবর পেয়ে এবি ব্যাংকে কর্মরত সুবীর কংস বনিক ফোনে জানান,মৃত প্রদীপ তার বড় ভাই। তিনি র‌্যাংক্স মটরস্ লিঃ এর ম্যানেজার। তাদের গ্রামের বাড়ী বরিশাল জেলায়। তিনি গত ২৩ জানুয়ারী অফিসের কাজে যশোর যান। তার পাসপোর্টে বিজিন্যাস ভিসা লাগানো আছে। তিনি কি কারনে ভারতে গেছেন তা তিনি জানেন না বলে জানান মৃত প্রদীপ কংস বণিনের ভাই সুবীর কংস বনিক।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতে এক ব্যাক্তি মৃত দেহ পাওয়া গেছে বলে সকালে শুনেছি। পরে আর কিছুই জানতে পারেনি।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়,মৃত প্রদীপের নিকট যে পাসপোর্ট ছিল তাহা ভারতীয়। ফলে তার লাশ ভারতীয় পুলিশ ও বিএসএফ নিজেদের নাগরিক দাবী করে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca