• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার নবাগত অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে নাচোল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় অফিসার ইনচার্জ এর কার্যালয় নবাগত ওসি মিন্টু রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাচোল প্রেস ক্লাবের উপদেষ্টা আবু তাহের খোকন (দৈনিক সানশাইন ও উত্তরা প্রতিদিনের শেয়ার পার্টনার ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ) নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ( দৈনিক ভোরের ডাক , দৈনিক সানশাইন ও উত্তরা প্রতিদিন) সহ-সভাপতি মনিরুল ইসলাম ( দৈনিক আমার সংবাদ ও উপচার ) সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ (দৈনিক প্রতিদিনের চিত্র ), সহ সম্পাদক মোঃ নাসিম( দৈনিক সকালের সময় ) অর্থ সম্পাদক হাবিবুল্লাহ সিপন (দৈনিক মাতৃজগত ও নাচোল নিউজের সম্পাদক) , নির্বাহী সদস্য জাকিরুল হাসান পলাশ(দৈনিক জনতা ও বাংলাদেশ ক্রাইম বাংলাদেশ) জাহাঙ্গীর আলম বাবু (দৈনিক মাতৃজগত), আবু সুফিয়ান (দৈনিক বর্তমান দিন ও আমাদের রাজশাহী) ও শফিকুল ইসলাম (সাপ্তাহিক ভোলাহাট সংবাদ)।
মতবিনিময় সভায় ওসি মিন্টু রহমান বলেন করোনা ভাইরাস , ইভটিজিং, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবেন। এই সমস্ত কার্যক্রম বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। নাচোল উপজেলার উন্নয়নে তিনি সহায়ক ভূমিকা পালন করবেন। তিনি আরো জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করবেন। চুরি-ডাকাতি-ছিনতাই রোধে এই সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন ,পৌর প্রশাসনের সাথে উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। সাংবাদিকরা জাতির বিবেক। আমার বিশ্বাস সাংবাদিকরা ভালো কাজে আমাকে সহযোগিতা করবেন। আগামী দিনে সাংবাদিক ও পুলিশ আলোকিত নাচোল গড়তে এক হয়ে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca