• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নাচোলে এক ব্যাক্তির লাশ উদ্ধার

Reporter Name / ৩২৮ Time View
Update : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। মৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দিয়াড় ধাইনগর এলাকার আব্দুস সাত্তার বলে জানাগেছে। মৃতের ছেলে খোকন জানায়, সে ৩১ জানুয়ারী সোমবার দুপুর ১২টায় বাড়ী থেকে জমিতে পানি দেয়ার নাম করে বের হয়। সারারাত অনেক খোঁজাখুজির পর আজ মঙ্গলবার আমার বাবার ফোনে কল দিলে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ফোনটি রিসিপ করে বলে আপনার বাবা মারাগেছে। খেসবা গ্রামের মৃত মানিক এর স্ত্রী কাঞ্চন বালার বাড়িতে লাশ রয়েছে। আমারা সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করবো।এই কথা শুনে আমরা নিশ্চিত হয় আমার বাবা মারা গেছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপ পান করার ফলে ওই ব্যক্তি স্টক করে মারা যেতে পারেন। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, খেসবা গ্রামের গ্রাম পুলিশ সুনিল এর মারফত জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে নাচোল থানা নিয়ে এসে ময়নাতদন্তের জন্য চাপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নাচোল থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে স্বাক্ষ্য প্রমান বিত্তিত্বে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca