• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোলাহাটে কর্মীদের হুমকিতে এনজিও এমডি,র আত্মহত্যা

Reporter Name / ৬১৭ Time View
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

ভোলাহাটে কর্মীদের হুমকিতে এনজিও এমডি,র আত্মহত্যা

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় এনজিও মাইডসের এমবি বেলাল উদ্দিন (৪৫) কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। ১১ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে নিজ বাড়ী উপজেলার পঞ্চানন্দপুর গ্রামে কীটনাশক পান করেন।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০ টার দিকে দ্বায়িত্বরত এমবিএস ডাক্তার মোঃ হাসান আলি তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল, এস আই মোঃ কামাল উদ্দিন, মোঃ আঃ সালাম স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জে মর্গে প্রেরণ করেন।
পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল জানান, প্রাথমিক ভাবে সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন স্থানিয় এনজিও মাইডসের এমডি ছিলেন। তাঁর কর্মচারী মোঃ এসরাইল, হেলাল, হাসান, কারিম, মাইনুল, আবদুর রহমান ডাকু, মিজানসহ অন্যান্যরা এনজিও’র কোটি কোটি টাকা লুট করে নেয়। এ ব্যাপারে দীর্ঘদিনের অর্থ জটিলতায় স্থানীয় ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তদন্তে বসলে কর্মীদের টাকা লুটের বিষয়টি প্রমাণ পান তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটির সামনে টাকা লুটের সাথে জড়িতরা তাকে মার-পিটের চেষ্টা চালায়। এ হতাশায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানান।
এদিকে তদন্ত কমিটির দায়িত্বশীল বেশ কজনের সাথে কথা বললে নাম না প্রকাশ করার শর্তে জানান, ১০ ফেব্রুয়ারি বিকেলে তদন্ত চলাকালে বেলাল উদ্দিনকে টাকা লুটের সাথে জড়িতরা মারমুখী হয়। এ ছাড়া টাকা লুট করেছেন কর্মীরা এটা প্রামাণ মিলেছে। এ ঘটনায় বেলাল উদ্দিনের স্ত্রী মোসাঃ সেকিনা বাদি হয়ে থানায় আইনগত সহায়তা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category