• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশু

Reporter Name / ৪৭৩ Time View
Update : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ সড়কে মোটরসাইকেল ধাক্কায় ৪ বছরের শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী লতিফুর রহমান (৫৭) নামে একজন আহত হয়েছেন।  রোববার দুপুর দেড়টায় গোমস্তাপুর দোসীমনি কাঁঠাল এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর নাম শাহ নিয়ামত উল্লাহ ওরফে রহমত (৪)। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোসীমনি কাঁঠাল গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী লতিফুর রহমান দুপুরে দেড়টার দিকে রহনপুর থেকে নিজ এলাকা ফতেপুরে ফিরছিলেন। পথে দোসীমনি কাঁঠাল এলাকায় পথচারী শিশু শাহ নিয়ামত উল্লাহ ওরফে রহমতকে ধাক্কায় দেন। ধাক্কায় শিশুটি রাস্তায় পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। অপর মোটরসাইকেল আরোহী লতিফুর রহমানকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে তাঁর বাবা আব্দুর রশিদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করেন। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category