• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সাংবাদিক কল্যাণ তহবিল এর ১০বছর পূর্তি উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Reporter Name / ৬২৩ Time View
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

শফিকুল ইসলাম:
নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিল এর ১০বছর পূর্তি ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নাচোল গ্রিনল্যান্ড শিশুপার্কে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি জিয়াউর রহমান, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের,নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান,জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, নাচোল থানার ও ইনচার্জ মিন্টু রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওহাব, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজগর আলী,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব,নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামসহ তিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সাংবাদিক কল্যাণ তহবিলের নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত মরহুম প্রভাষক আনোয়ার হোসেন এর স্ত্রীকে কল্যাণ তহবিল এর পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা এবং নাচোল উপজেলা চেয়ারম্যান পক্ষ থেকে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca