• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

গোয়ালকান্দি ইউপি’তে আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত

Reporter Name / ২৯৭ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

গোয়ালকান্দি ইউপি’তে আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত

 

বাগমারা প্রতিনিধিঃ

মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি জাতি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা।
মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত ২১শে ফেব্রুয়ারি আজ সোমবার। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন।
আজ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি কার্যালয়ে।
অত্র ইউপি কার্যালয়ে সকাল ৭.৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গ্রামপুলিশদের চৌকস দল জাতীয় পতাকাকে গার্ড অব অনার প্রদান করেন।
পতাকা উত্তোলণ শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, ইউপি সচিব আব্দুল বারিক, ইউপি সাধারন সদস্য ইসরাইল সরদার, বকুল হোসেন, রহিদুল মোল্লা, মাজেদুর রহমান, মজনু সাখিদার, লুৎফর রহমান প্রাং,আমানুল্লাহ খামারু, মহিলা সংরক্ষিত আসনের সাধারন সদস্য কমেলা বেগম, মনোয়ারা বিবি, মঞ্জুয়ারা বিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca