• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মাটির শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা

Reporter Name / ৩৩৫ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

মাটির শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা

 

হারুনুর রশিদ হারুন, বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি:

মাটি আর বাঁশ দিয়ে এক সপ্তাহ ধরে নিজেরাই পরিশ্রম করে গড়ে তোলে শহীদ মিনার। সোমবার সেই শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল কোমলমতি শিশুরা। তাদের কেউ শিশু আবার কেউ শিক্ষার্থী। নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির রামপুর গ্রামে একটি বাড়ির সামনের জায়গায় নির্মাণ করা হয় ওই মাটির শহীদ মিনার। তাই ভাষার জন্য জীবন বিসর্জন দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে গ্রামের কোমলমতি শিশুরা উদ্যোগ নিয়ে মাটি দিয়ে তৈরি করে এ শহীদ মিনার। তাতেই ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় তারা।

সোমবার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিশুরা মাটির তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে। তিন খণ্ডের শহীদ মিনারটি তৈরি করা হয়েছে মাটির প্রলেপ দিয়ে। লোহার রডের মতো প্রতিটি খণ্ডের মাঝখানে বাঁশ দেওয়া হয়েছে। অর্থাৎ দেখে বিশ্বাস করার উপায় নেই ছোটদের হাতে তৈরি এটি। মাটির তৈরি হলেও এর কারুকাজ অনেক সুন্দর। সাত দিন ধরে শিশুরা তৈরি করেন এই মাটির শহীদ মিনার।

স্থানীয় শিশু জিসানসহ একাধিক শিশুরা বলেন, শহীদ দিবসে সবাই শহীদ মিনারে ফুল দিতে যায়। শহীদ মিনার না থাকায় শ্রদ্ধা জানাতে পারি না। তাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে গত সাত দিন পরিশ্রম করে মাটি ওবাঁশ এবং তাতে মাটির প্রলেপ দিয়ে এই শহীদ মিনার নির্মাণ করেছি।

স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে
গ্রামের শিশুরা বাঁশও মাটি তৈরি অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca