• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নাটোরে শ্লীলতাহানি অভিযোগে এক ব্যক্তি আটক

Reporter Name / ৫৩৫ Time View
Update : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

অলিউল হক ডলার ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার চৌডালা মোামিন পাড়ার বিশুর ছেলে শাজাহান আলী ওরফে জমিদার(৩৮) বলে জানাগেছে।
নাচোল থানা সূত্র জানাগেছে, শাজাহান আলী নাচোল উপজেলার ফতেপুর ইউপির মাড়কইল গ্রামে আমের বাগানে কাজ করার সুবাদে,মাড়ক্ইল গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে শাজাহান আলী গত ২০ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটিকে বিভিন্ন প্রলোাভন দেখিয়ে মাড়কইল গ্রামের শফিকুলের বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার দিন রাতেই তার মেয়েকে বাড়ী দেখতে না পেয়ে মেয়েটির পরিবার নাচোল থানায় একটি লিখিত অভিযোগ করেন। নাচোল থানা এসআই লালন গত ২১ শে ফ্রেব্রুয়ারি মেয়েটির মোবাইল ফোন ট্রাকিং করে ফতেপুর ইউপির মাধবপুর গ্রাম থেকে মেয়েসহ অভিযুক্ত শাজাহান কে আটক করে নাচোল থানায় নিয়ে আসে।এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, অভিযুক্ত শাজাহান ডাকাতি চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় হত্যা, চুরি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। শাজাহানকে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category