• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নাচোলে ২২৫জন হতদরিদ্র আদিবাসী মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

Reporter Name / ৫১৮ Time View
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

নাচোলে ২২৫জন হতদরিদ্র আদিবাসী মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২২৫জন হতদরিদ্র আদিবাসীদের মাঝে করোনাকালীন এই সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর গার্লস একাডেমী প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, গণস্বাক্ষরতা অভিযান প্রকল্পে প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম ও মেহেরুন্নেসা। এছাড়া আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্র নেতা কাবুল হোসেন, আদিবাসী নেতা যতীন হেমরম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার প্রমূখ। আলোচনা শেষে এসেডোর সুবিধাভোগী হতদরিদ্র আদিবাসীদের মাঝে ২১কেজি খাদ্যসামগ্রীর একটি প্যাকেজ প্রতিজনের মাঝে বিতরণ করা হয়। এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজহার আলী জানান,স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযান যৌথ উদ্যোগে এসেডোর এনজিওর মাধ্যমে নাচোল উপজেলা ৩টি ইউনিয়নের ২২৫জন হতদরিদ্র আদিবাসীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ১০কেজি চাল,৫কেজি ডাল, ৩কেজি আটা,১কেজি লবণ, ১কেজি চিনি ও ১কেজি তেল। গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম জানান, সারাদেশে ১০হাজার পরিবারের মাঝে এজাতীয় খাদ্য সামগ্রী বিতরন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca